Main Menu

Sunday, January 20, 2019

আমি কিন্ত তাকে ভালবাসিনা । তবে .........।। - সিন করার পর ও সে রিপ্লে না দিলে । কেমন যেন ভেতরটা মোচর দিয়ে ওঠে । #kolpobazz

By kolpobazz

যখন তুমি কাউকে আপন করতে চাও সে কেন এই টান টুকু অনুভব করে না বা বুঝে না বা.... বুঝতে চায় না...।। আর যখন তুমি কারোর দিক থেকে চোখ ফিরিয়ে নাও সে কেন তোমার দিক থেকে চোখ ফিরিয়ে নেয় না. জানেন কি, তিন জনের মধ্যে কার কি রকম যন্ত্রণা হচ্ছে ? প্রথম জন কোনো কষ্টই হচ্ছে নাহ। কারন সে জানেই না তার জন্য হয়ত কেউ ডুকরে ডুকরে কাঁদছে। দ্বিতীয় জনের মাঝামাঝি কষ্ট হচ্ছে। কারন সে ভাবছে, আমি যাকে ভালোবাসি সে আমাকে কেন ভালোবাসেনা? আর যাকে আমি না চাই সেই বা কেন আসে আমার কাছে ? আর তৃতীয় জনের চিন্তা কি জানেন..... আমি যাকে ভালোবাসি... সে ভালোবাসে অন্যকে। হায়রে ভালোবাসা..... বেঁচে থাকতেও নরকের যন্ত্রণা . #kolpobazz

By kolpobazz

Friday, January 18, 2019

শোন হে ডিজিটাল ভাই...। তোমাকেই বলছি ... : বউকে হিজাব পড়ালেই যে তাকে আনস্মার্ট লাগবে , সে খ্যত হয়ে যাবে এমনটা কিন্ত নয় । কারন হিজাব তাহার কেবল বাহিরের রূপটাই বদল করে । ভিতরটা নয়। #আর হ্যা স্মার্টনেস মানুষের চরিত্রে থাকে , পোশাকে নয় । #kolpobazz

By kolpobazz

ভালোবাসা কি? সংজ্ঞা খুঁজে যাচ্ছি ডিকশনারির পাতা ঘেটে শেষ করে ফেলেছি নেট এ খুঁজে যাচ্ছি সেই কত কাল ধরে এখনো জানতে পারি নি ভালোবাসা কি। তোমার সাথে কথা না হলে যে কষ্ট হয় বুকে তার নাম কি ভালোবাসা? তোমায় না দেখলে মনটা যেমন উদাস হয়ে ওঠে সে কি ভালোবাসা? তুমি অভিমান করলে মনের মাঝে যে উথাল পাথাল ঝড় বয়ে যায় তার নামই কি ভালোবাসা? তোমায় খুঁজে না পেয়ে যে ছন্নছাড়া দিন কাটাই তাকে কি ভালোবাসা বলে? কি জানি কিছুতেই ভালোবাসার মানে বুঝতে পারি না। কেও বলে ভালোবাসা একটা অনুভুতি যা চাইলেও পাওয়া যায় না, আবার অনেক সময় না চাইতেও পাওয়া যায় কেও কেও এত বেশি পায় যে ভালোবাসার যন্ত্রণায় অস্থির হয়ে যায়; যেমন তুমি। আবার অনেকে ভালোবাসা না পেয়েও যন্ত্রণায় কাতরায় ভালোবাসার কাঙাল হয়ে থাকে যেমন আমি, তোমার ভালোবাসার পথ চেয়ে থাকি আর ভালোবাসার মানে খুঁজে বেড়াই শুধু তুমিই বোঝো না কিংবা বুঝেও না বোঝার ভান ধরে থাক আমায় কষ্ট দিতে। ভালোবাসা কি জ্যোৎস্নার চেয়ে সুন্দর ভালোবাসা কি কবিতার চেয়ে কষ্টের ভালোবাসা কি ফুলের সৌরভ ভালোবাসা কি সাগরের বিশালতা কিংবা নদীর বয়ে যাওয়া জল আমি বুঝতে পারি না আমার কাছে ভালোবাসা মানে তোমার বাড়ানো হাত আমায় কাছে টানার কিংবা "শুধুই তুমি"। আমি কষ্ট কষ্ট সুখ পেয়ে যাচ্ছি তোমার প্রতিক্ষার প্রহর গুনে তুমি যেন আবার কষ্ট কষ্ট দুঃখ পেয় না ভালোবাসার নষ্ট খেলা খেলতে গিয়ে।

By kolpobazz

Wednesday, January 16, 2019

এখনো অই মেয়েটার জন্য পাগল ?? - জানিনা : এইটা কেমন ভালবাসা বুঝিনা !!!!! - আচ্ছা পাচ বছর কাউকে না দেখে ও প্রতিটা সময় তার অস্তিত্ব অনুভব করেছ কখনো ? : নাহ - তাহলে তুমি ভালবাসার কি বুঝবে। #kolpobazz

By kolpobazz

একটা মেয়ের কাছে ...... এক বছর ধরে তার পিক চাচ্ছি। দিচ্ছে না । ভাবছি আর ও দুই তিন বছর ধরে চাইতে থাকব । দিলে দিবে না দিলে নাই । আমার আবার কার ও কাছে ছবি চাইবার অভ্যাস নাই :) #kolpobazz

By kolpobazz

জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক..... একটি হচ্ছে.... যখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসে কিন্তু তা আপনাকে বলে না ... এবং অপরটি হচ্ছে.... অপরটি হচ্ছে... যখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসে না এবং সেটা আপনাকে সরাসরি বলে দেয়।

By kolpobazz

Monday, January 14, 2019

মনটা খুব বিষন্নআজ, মনের মধ্যে খুব হাহাকার করছে।। কেন জানি মনে হচ্ছে কি যেন হারিয়ে যাচ্ছে জীবনথেকে।। সেদিনেরভালো লাগা গুলো আগেরমত স্পর্শকরে না মনকে।। মনটা আজ ভীষণএকা।। আকাশ টাকে আজ খুববিষন্ন লাগছে।। অনেকখুজেঁও একটা তারা পেলাম না, চাদঁ তো দূরের কথা।। অনেকদিন ধরে বৃষ্টির ছোয়াঁ পাচ্ছি না।। ভুলে গেছি কয়েকদিন আগেও বৃষ্টি নেমেছে, তবুও মনে হচ্ছে অনন্তকাল ধরে বৃষ্টি হয় নি।। জীবনে চলার পথে হারিয়েছি অনেক, যাদেরকে পেয়েছি তাদের থেকে দূরে সরে গিয়েছি, একা পথ চলবো বলে।। কিন্তু যখন একা থাকি, খুব ইচ্ছে হয় সবাই আমার পাশে থাকুক, খুব কাছে থেকে ভালোবাসুক, যতটা আমি চেয়েছি তার থেকে অনেক বেশী, rpst

By kolpobazz

সত্যি বলতে কি .........!!!! যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে..... : কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে.... #kolpobazz

By kolpobazz

Sunday, January 13, 2019

খুনসুটি প্রেম :: আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাবো..... ছেলে : চুপ থাক..... মেয়ে : তুই কথায় কথায় বলিস আমাকে ভালবাসিস না..... ছেলে : চুপ থাক..... মেয়ে : হু.. এখন তো আমার কথাও শুনতে ভাল লাগেনা... ছেলে : চুপ থাকতে বলসি নইলে কানের নিচে একটা দিব..... মেয়ে : দে.. ওইটাই দে..... ভালোবাসা তো দিবিনা..... কানের নিচেই দে..... ছেলে : চুপ করবি নাকি সত্যি লাগাব ?? মেয়ে : মেরে ফেল আর কতো কষ্ট দিবি ?? ছেলে : আমি তোরে কষ্ট দেই?? মেয়ে : হু দেস..... ছেলে : তাহলে চলে যা দূরে.. আর কষ্ট পেতে হবেনা..... মেয়ে : সেটাই তো চাস যে আমি দূরে চলে যাই..... ছেলে : হু যা ভাগ তুই..... মেয়ে : রাগ উঠতেছে কিন্তু...... ছেলে : ওইটার অপেক্ষায় তো আসি..... মেয়ে : মানে?? ছেলে : মানে রাগলে তোকে অনেক সুন্দর লাগে..... মন চায় বুকে চেপে ধরে রাখি অনন্ত কাল.....♥♥ মেয়ে : তুই এতো ফাজিল কেন? ছেলে : তুই এতো ভাল তাই আমি এতো ফাজিল..... এখন চুপ করে করে মাথা রেখে ঘুমা..... আমি তোর নিঃশ্বাস শুনি.....♥♥ #kolpobazz rpst 2013/03/07

By kolpobazz

Friday, January 11, 2019

আগে লিখতে ভাল লাগত, এখন ইচ্ছে হয় না... কিবোর্ডে আঙুল ছোঁয়ালেই মনে হয় কি লিখব??!! কিছু লিখি, আবার ব্যাকস্পেস মারি.. শেষতক ফাঁকা স্ক্রিন ফাঁকা ই থেকে যায়... আগে সব ভাল লাগত, এখন কিছুই লাগে না... সকাল বিকাল চায়ে চুমুক দেয়ার সময় মুখটা মিস্টার বিনের মত হয়ে থাকে.... শেষতক চা পূর্ণ কাপ পূর্ণ ই থাকে... আগে কথা দিলে কথা রাখতাম, এখন ভয় জেঁকে বসে, তাই কথা ই দেই না... একটা সময় সবথেকে লেইম জোকটাতে গলা ফাটিয়ে হাসার মত আবেগ ছিল, খুশি হবার জন্য ছোটখাট বায়না ই যথেষ্ট ছিল... আর এখন আমরা সবাই রুটিন ফলো করে ভালবাসি, স্বার্থমেপে কদম বাড়াই। এখন আমরা সবাই ই "আমি" তে আটকে গেছি, আর আমাদের হ্যাপিনেস টা আমাদের আটকে দিয়ে চলে গিয়েছে :)

By kolpobazz

আবেগহীন লোকদের মাঝে মাঝে বিপাকে পড়ে যেতে হয়। আবেগহীন লোকজন এর ভেতরটা থাকে অনেকটা ভ্যাজিটেবল রোল এর মত সরল। একটা কথার খুব সরল সাপ্টা মিনিং নিয়েই তারা বলে। সম্ভবত এ কারণেই জগতের সকল স্পষ্টবাদীরাই আবেগ বিকারগ্রস্তদের দলে। . বিপত্তি হচ্ছে এই সরল মিনিংটাই মিলাদ মাহফিলের চিকন জিলেপির মত প্যাঁচালো অন্তঃস্থলের অধিকারী স্বাভাবিক মানুষদের বিশেষত নারীকুলের ভেতরে গিয়ে প্যাঁচ খেয়ে দশটা উলটা মিনিং হয়ে যায়। নারীর মন বোঝা আর হাইয়ার কোয়ান্টাম ফিজিক্স বোঝা একই কথা। দুটোই আপেক্ষিক। দুটোই বদলায় !! . আমি দুঃখিত। মাঝে মাঝে আমার অতি জঘন্য কিন্তু চাঁছাছোলা সত্য কথায় আপনারা মর্মাহত হন। কিন্তু ঘটনা হচ্ছে আমার একচুয়ালি কিঞ্চিৎ ইগো, বিষণ্ণতা এবং অল্প মেজাজ ছাড়া অন্য কোন ফিলিংস তেমন একটা কাজ করে না।যেমন সো কলড ভাসিয়ে ফেলা স্যাডনেস,কিংবা অতিরিক্ত সেন্টিমেন্টাল ইমোশনগুলো। এই ব্যাপারগুলো একদিনে হয়নি, ধীরে ধীরে হয়েছে। মানুষ থেকে প্রায় আবেগহীন ইলেকট্রিকের খাম্বা হওয়া সময়সাপেক্ষ ব্যাপার। একটানা আঘাত, ইগ্নোরেন্স, মনের বিরুদ্ধে চলা, অন্যের মত করে নিজেকে গড়তে গিয়ে উল্টোটা হয়ে গেছে। এখন আর কোন কিছুতেই তেমন কিছু যায় আসে না আমার। যা হবার তা হবে নীতিতে অটল আস্থা এসে গেছে!! . তা যা বলছিলাম হয়ত আপনাদের ইমোশনগুলো আমি ধরতে পারি না, বুঝতে পারি না বলেই আমি সেগুলোতে হার্ট করে ফেলি।না আমি গিল্ট থেকে বলছি না। আমার মাঝে মাঝে মনে হয় আমি আবার আগের মত হতে পারলে ভাল হত, আপনাদের মত করে ব্যাপারগুলো বুঝতাম, বলতাম। আমার মাঝে মাঝে মনে হয় আমি যেভাবে বলি সেভাবে বলাটা ঠিক না। দ্যটস ইট !! . চার্লস ল্যাম্ব এর একটা প্রিয় উক্তি দিয়ে শেষ করছি- Pain is life, the sharper, the more evidence of life.

By kolpobazz

Thursday, January 10, 2019

একটা কথা রাখবি? - কি? একটু ফোন দেই? - কেন? কথা বলব না। জাস্ট একটু ভয়েসটা শুনেই রেখে দেব। - সে অধিকার অনেক হারিয়ে ফেলেছ। #mu_mu

By kolpobazz

স্বার্থপরতা একটা রোগ। এই রোগের রুগীরা জীবনের একটা সময় পর্যন্ত প্রচন্ড সুখে থাকে যাকে বলে পিউর হ্যাপিনেস। স্বার্থপরদের আরাম ই আরাম।তাদের আগপিছ ভাবতে হয় না।তাদের প্রত্যাশা নেই, যার ফলে হতাশাও নেই।নিজের আখের গুটি গুছাতে, নিজেকে নিয়েই তারা ব্যস্ত।তাদের কষ্ট থাকে না, গভীর রাতে মন খারাপের কারণ থাকে না। কারণ সবাই সবাইকে ধোঁকা দিলেও কেউ আয়নার সামনে দাঁড়ালে আয়নার পিছনের মানুষটা কখনো তাকে ধোঁকা দিবে না। স্বার্থপরেরা একারণেই সুখী।কারণ তারা নিজেকে ভালবাসে... কিন্তু একটা সময় পেরুলে জীবনের শেষপ্রান্তে এসে যখন ঘরের এককোণে শুয়ে তারা একা একা মৃত্যুর অপেক্ষা করে তখন তারা বুঝতে পারে শূন্যতা কি জিনিস !! তীব্র একাকীত্বের যন্ত্রণাটা কি !! সারাজীবন নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষটা বুঝতে পারে কিছু সময় কিছু বোকা মানুষদের সাথে কাটালে হয়ত খুব একটা মন্দ হত নাহ ..... স্বার্থপররা চালাক হয়, স্বার্থহীনরা বোকা হয়। সবশেষে চালাকেরাই একা হয় আর বোকারা সুখী হয়। আর আমি বোকাদের ই দলে :) #kolpobazz

By kolpobazz

Popular Posts