Main Menu

Thursday, March 7, 2019

আজ শুক্রবার সবার ছুটি, আজকের রাত টা একটু লম্বা হবে, সকাল টা একটু দেরীতে হবে। অনেক গুলি পছন্দের খাবার থাকবে টেবিলে সাঁজানো। আমি নিশ্চিত আমি যখন পোস্ট টা লিখছি তখন সবার ছুটি হলেও, একটা মানুষের আজীবনে কোনো ছুটি নেই। আজ সে মানুষ টার ছুটি থাকলে, রাত টা আরো ছোট হত, সকাল টা আরো সকালে হত। হ্যা আমি তার কথাই বলছি যে মানুষ টা জেগে উঠে বলেই সবার জীবনে ছুটি আসে। আমি আমার আম্মার কথা বলছি, আমি তোমাদের আম্মার কথা বলছি। আজ মা দিবস না, বিশ্ব নারী দিবস। তবু কেন মায়ের কথা বলছি? আমার কাছে মা দিবস আর নারী দিবস একই মনে হয়। পানি যেমন যত রুপেই দেখ আদতে সে পানি, নারীও তেমন যত রুপে দেখ আদতে সে একজন মা। আজ যে মা, সেও একজন মেয়ে, সেও একজন বউ। মায়েরা মা হয়ে জন্মায় না, মেয়ে হয়েই জন্মায়। এখন যে মেয়েটাকে মেয়ে ভেবে যা খুশি করছ সেই একদিন তোমার সন্তানের জননী হবে। পৃথিবীর অনেক নারী খারাপ হতে পারে কিন্তু মায়েরা কখনো খারাপ হতে পারেনা। প্রতিটা মেয়ের মাঝে একজন মা থাকে, দোষ ত্রুটি সামলে নিয়ে একদিন সে মা হয়ে ঋন মুক্ত হয়ে যায়। সব নারী বেহেশতে যাবেনা, অথচ স্বর্গ সব নারীর পদতলে, যাকে তুমি প্রেমিকা ভেবে ঠকাচ্ছ বা বউ করে পিটাচ্ছ তার দুটি পায়ের নিচে তোমার সন্তানের ঠাঁই! #আচ্ছা নারী দিবস টা নারীদের ইচ্ছা পূরনের দিন হতে পারেনা? আজ তো শুক্রবার ছুটির দিন, আজ যার যার ঘরের নারীদের একটা ইচ্ছা পূরন করা যায়না? কিছু না হোক হাতে এক গুচ্ছ ফুল তুলে দিয়ে বলা যায়না আজ তোমার ছুটি!! crtsy asiq vai

By kolpobazz

০২ এইত সকাল থেকে অঝর বৃষ্টি নামের মাত্র ১০০ আইডিতে রিকু দিছি ।🤓🤓 ভাবছি অহন আর ও ২০০ টারে রিকু দিমু । 😌😌 এর মধ্যে তারে পাইলে পামু না পাইলে না ।🧐 আমি আবার কিন্ত তারে খোজার জন্য পাগল না। 🙄🙄 #সাইকো

By kolpobazz

০১ কখনও বাস/গাড়িতে পাশের ছিটে বসা সুন্দরি মেয়ের প্রেমে পড়তে নেই । কারন এদের মনটা গাড়ির মত ই হয়। এই স্টপেজে একজন কে জায়গা দেবে তো অন্য স্টপেজে আরেকজনকে। #সাইকো

By kolpobazz

Monday, March 4, 2019

বিশ্বাষঘাতকদের চেনা বড় কঠিন, এরা ভালো মানুষের আবরনে নিজেদের এমন ভাবে আবৃত করে রাখে যেনো ওরা এই দুনিয়ার সব থেকে ইনোসেন্ট। সব কিছুর একটা লিমিট থাকে বাট বেঈমানদের বেঈমানীর কোন লিমিটেশন থাকে না। আর এই বেইমানিটা করবে আপনার সব থেকে কাছের মানুষটাই। আর যখন আপনি তা বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে। আপনার হাতে কিছুই করার থাকবে না। #kolpobazz

By kolpobazz

বিশ্বাষঘাতকদের চেনা বড় কঠিন, ভালো মানুষের আবরনে নিজেদের এমন ভাবে আবৃত করে রাখে যেনো ওরা এই দুনিয়ার সব থেকে ইনোসেন্ট। সব কিছুর একটা লিমিট থাকে বাট বেঈমানদের বেঈমানীর কোন লিমিটেশন থাকে না। আর এই বেইমানিটা করবে আপনার সব থেকে কাছের মানুষটাই। #kolpobazz

By kolpobazz

Sunday, March 3, 2019

ফেসবুকে নিউজফিড স্ক্রল করছিলাম এমন সময় ইনবক্সে পকাত করে একটা মেসেজ এর শব্দ হলো।মেসেজ চেক করে দেখি একটা মেয়ে মেসেজ দিয়েছে, ---আমিও আপনাকে ভাবলোবাসি(লজ্জার ইমোজি) মেসেজ টা দেখে সাধারনত আমার খুশিতে গদগদ হওয়ার কথা ছিলো।কারণ আমি জন্ম-জন্মাতরের সিঙ্গেল।কিন্তু আমি মেসেজ টা দেখে কোনো প্রতিক্রিয়াই দেখালাম না।তার কারণ আজকাল মেয়েরা ইনবক্সে এরকম আমিও ভালোবাসি মেসেজ দিয়ে প্রথমে খুশি করায় তারপর "সরি ভাইয়া ভুল করে আপনার কাছে চলে গেছে" নামক জাতীয় বাক্য শুনিয়ে মন ভেঙে কাঁচের টুকরা বানিয়ে দেয়।তাই আমি শান্তভাবে মেয়েটিকে মেসেজ দিলাম, ---- সমস্যা নেই আপু।আমি জানি এটা ভুলে আমার কাছে চলে এসেছে।আপনার বিএফ কে দেওয়ার কথা ছিলো।কোনো ব্যাপার না।মানুষের দ্বারা ভুল হতেই পারে। ---আরে তুমি এতো লজ্জা পাও কেনো?ইনবক্সে সরাসরি বলতে পারো না তুমি আমাকে ভালোবাসো? ---আপু বুঝতে পেরেছি।আপনার হয়তো বারবার ভুল হচ্ছে।কোনো সমস্যা নেই। ---আচ্ছা শোনো আমরা কিন্তু হানিমুনে সুইজারল্যান্ডে যাবো। এবার আমার টনক নড়ে উঠলো।মনে হচ্ছে মেয়েটি সত্যি সত্যি আমাকেই বলছে।মেয়েটিকে রিপ্লাই দিলাম, ---আপনি কি সিরিয়াসলি আমাকে বলছেন?আপনি ভুলে মেসেজ দেননি তো? ---জানু শোনো আমরা কিন্তু অনেকগুলো বাচ্চা নিবো।তুমি কিন্তু আমাকে অনেক ভালোবাসবা বিয়ের পর। মেসেজটা সিন করতে পারলাম না

By kolpobazz

যার জন্য করি চুরি সেই বলে চোর 😕 যার জন্য পুরো রাত্রি জাগলাম। তার কাছে যে এখনও হয়নি ভোর। #kolpobazz

By kolpobazz

তিনি বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। তার ভাষায় ছাত্র জীবন থেকেই তিনি দেশ সেবার লক্ষ্যে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন, এবং এভাবেই দীর্ঘ সময় ধরে দেশের সেবা করে আসছেন। পর্যায়ক্রমে-৩ বার পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সে হিসেবে বলাই যায়, দেশ সেবার কাজে তিনি ওতপ্রোত ভাবে কাজ করেছেন। . কিন্তু আদৌ কি তা-ই? . আজ রবিবার সকাল ৭টায় তিনি অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে প্রায় মৃত্যুশয্যায় আছেন বলেই হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষনা দেয়। জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অতঃপর দেশের সবকটি জাতীয় দৈনিকের অনলাইন নিউজ পোর্টালে এ সংবাদ প্রচারিত হতে থাকে। অথচ অদ্ভুত এক দৃশ্য প্রতিটি নিউজ পোর্টালের কমেন্ট সেকশানে দৃশ্যত হয়। দেশের সাধারণ জনগন তার মৃত্যু কামনা করে দোয়া করছে, তার জুলুম সমূহের বর্ণনা দিয়ে তার কঠিন মৃত্যু কামনায় দোয়া করছে। একজন মুমূর্ষু রোগীর সুস্থতার জন্য দো’য়া না করে অজস্র মানুষ তার মৃত্যু কামনা করছে, তার অসুস্থতা নিয়ে হাসি-ঠাট্টা করছে। . একটাবার চিন্তা করুন তো? জীবনের তিন চতুর্থাংশ যিনি এদেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন, অথচ তার মৃত্যু কামনায় পুরো দেশ যেন এক হয়ে গেছে! . আপনি কি বুঝতে পারছেন, মানুষটার কর্ম বা আমল এর ব্যাপারে নিজ দেশের মানুষ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে গেছে! এমন একজন ব্যক্তি যদি মারা যান, তবে পুরো জীবনের সমস্ত আমল কি ভেলায় ভেসে গেল না? দেশ সেবার নমূনা মানুষ সাক্ষ্য হিসেবে পেশ করছে। আমরা কি জানি, এটা কতোটা ভয়ংকর একটি ব্যাপার? এব্যাপারে নিম্নে দু'টি হাদিস উল্লেখ করছি- . হযরত আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, “কিছু সাহাবা ও রাসূল ﷺ একটি জানাযার পাশ দিয়ে যাচ্ছিলেন। কিছু সংখ্যক লোক; তারা মৃত্যুবরণকারী ব্যক্তির ভাল গুণাবলী আলোচনা করছিলেন, তখন প্রিয় নবী ﷺ বললেন, (তোমাদের ভাল প্রশংসার দ্বারা) ওয়াজিব হয়ে গেল। অপর আরেকটি জানাযার পাশ দিয়ে যাওয়ার প্রাক্কালে লোকেরা মৃত ব্যক্তিদের মন্দ বিষয়াদি আলোচনা করছিলেন, তখন প্রিয় নবী ﷺ বলেন, (তোমাদের মন্দ আলোচনার দ্বারা) ওয়াজিব হয়ে গেল। হযরত উমর (রা.) বললেন, ইয়া রাসূলাল্লাহ! কী চূড়ান্ত বা ওয়াজিব হয়ে গেল? প্রিয় নবী ﷺ বললেন, যে মৃত ব্যক্তিটির (ব্যাপারে) তোমরা ভাল গুণাবলী আলোচনা করেছ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর যে মৃত ব্যক্তির মন্দ আলোচনা করেছ তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। কেননা তোমরা জমিনে আল্লাহর সাক্ষী স্বরূপ।” [১] . রাসূল ﷺ বলেন, চার জন ঈমানদার ব্যক্তি যদি একজন মুসলমানকে ভাল ঈমানদার বলে সাক্ষ্য দেয়, তাহলে আল্লাহ তা'আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমি (বর্ণনাকারী) জিজ্ঞাসা করলাম, যদি তিনজন হয়? রাসূল ﷺ বললেন, তাহলেও। তারপর জিজ্ঞাসা করলাম, যদি দুই জন সাক্ষ্য দেয়? রাসূল ﷺ বললেন, তাহলেও। বর্ণনাকারী (উমর রা.) বলেন, তারপর একজনের ব্যাপারে আমি আর প্রশ্ন করিনি।” [২] . যেখানে মাত্র চারজন ঈমানদারের সাক্ষ্য আল্লাহ কবুল করে নিবেন, তবে আমরা কি আমাদের আমলের ব্যাপারে সতর্ক হব না? আমাদের মু’য়ামালাত, মু’য়াশারাত, আমানত, ওয়াদা এসব ঠিকাছে তো? আল্লাহর অবাধ্যতা, পাপ-জুলুমে দিন-রাত অতিবাহিত করা এই আমরা কি চিন্তিত, আমাদের মৃত্যুর পর লোকেদের দেয়া সাক্ষ্য নিয়ে? আর এটাই ধ্রুব সত্য; তাই জীবিত অবস্থায় যতোটুকু পারি আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদের বিরত রাখি, ভালো আমল, সদকা, পরোপকারে নিজেদের ব্রত রাখি, হয়তো কাল কঠিন কিয়ামাহর দিনে এসবই আমার জান্নাতকে আমার জন্য ওয়াজিব করে দেবে, ইনশা’আল্লাহ। . . ❒ তথ্যসূত্রঃ _________ . [১] সহীহ বুখারী, জানাযা অধ্যায়: হাদিস: ১৩৬৭। সহীহ মুসলিম, জানাযা অধ্যায়: হাদিস : ৯৪৯। [২] সহীহ বুখারী, জানাযা অধ্যায়: হাদিস: ১০৬১। সুনানে নাসায়ী, হাদিস: ১৯৩৪। ▂▂▂▂▂▂▂▂▂▂▂▂ সংগৃহীত

By kolpobazz

-ইচ্ছে -প্রচুর ইচ্ছে 😊 -সাথে আকাশচুম্বি স্বপ্ন 😍😍 -একদিন আমার পিছনে দারিয়ে নামাজ পড়বে তুমি। আর ইমাম আমি হব। #kolpobazz

By kolpobazz

বেশি কিছু না। হঠাৎ করে টুং করে বেজে ওঠা মেসেঞ্জারের একটা শব্দই বুকটা ধুক করে কাপিয়ে দেবার জন্য যথেষ্ট। #kolpobazz

By kolpobazz

Friday, March 1, 2019

মায়াবতি,,, - কি? ভালবাসতে হবে না আমায়। 😔 -তাহলে??? পারলে আমার আজকের এক্সামটার জন্য একটু দুয়া কোরো😭😭😭😭 #kolpobazz

By kolpobazz

আমার কপালটাই এমন। দোষ করে একজন। আর সে দোষের দায় এসে পরে আমার উপর। রাগ করে একজনের উপর আর সে রাগ এসে ঝারে আমার উপর। তাকে ব্লক দেয় একজনে আর সে এসে ব্লক দেয় আমাকে। তাকে গালি দেয় একজন আর সে এসে গালি দেয় আমারে। বলতে গেলে আমি এখন রিলিফের চাল ডালের মত হয়ে গেছি। যে পারে নিয়ে নেয়। টিস্যু পেপারের মত হয়ে গেছি জেন। চাইলে ইউজ করে,, সেশে ফেলে দেয়। (চলুক,, চলতে থাকুক,, যে যত আমায় চায় বাজাতে। বাজাতে থাকুক। হয়ত আমি এখন তাদের কাছে,, জং ধরা অই লোহার মত। পিটাতে পিটাতে হয়ত একদিন,, ঠিক ই খাটি হব।) #kolpobazz

By kolpobazz

হুম,,,,, কোন একসময় তোমাদের মত আমার ও একজন ক্রাশ ছিল। যাকে এখন আমি কামের বেডি বলে ডাকি। #কারন কওয়া যাইব না। #kolpobazz

By kolpobazz

Thursday, February 28, 2019

আজ রাতে মুত এফ এম এ যা ঘটবে তার প্রিভিউ,,, জানেন রাস্কেল ভাই।। আমার সাথে যে ঘটনা টা ঘটছে তার কারন আজ ও কেউ জানে না। কথা না বলে আমি সোজা গটনায় চলে যাচ্ছি,,, সেদিন ছিল চইত্তির মাসের এক বরশন্মুখর দিন। আমি আমার ফেসবুক দরসন করছিলাম। যদিও ফেবুতে আগে এক ঘন্টা ও থাকতাম না। না থাকতাম মেসেঞ্জারে। তবে অই দুদিন থেকে একটু থাকা হচ্ছিল বেশি। তো আম্মাজান এই পরিবর্তন দেখে বলতেছে "তা বাবা আপ্নে এত কি করতাছেন মোবাইল টা নিয়া। আমি বললাম চ্যট করি চ্যট। " জানেন রাস্কেল ভাই এরপর জা ঘটছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তা ভাব্লে এখন ও আমার দউর দিতে ইচ্ছে করে। এরপর এরপর পিছন ফিরে দেখি আম্মাজান আমার একটা ঝারু নিয়ে আমার কাছে দউরে আসতেছে আর বলতেছে। খারা দামড়া খারা তর চ্যট আমি ছুডাইতাছি। তর কত্ত বড় সাহস আমার লগে মজা করিস। জানেন রাস্কেল ভাই এটা দেখে আমি এক দউর দিয়েছিলাম কিন্ত তারপর কি ঘটেছিল তা মনে নেই কারন যখন আমার হুস আসে তখন আমি আমাকে আমাদের গোয়াল ঘরের গোবর ফেলার গর্তে আবিস্কার করি। এই ঘটনা এখনও ভাব্লে গা শিউরে ঊঠে। আর অইদিনের আম্মাজানের অই দউরানির কারন আজ ও অজানা ভাই। তো এই ছিল আজকের আমার কাহানি। রাস্কেল ভাই। আগে রাস্কেল ভাইকে নিয়ে অনেক লিখতাম কিন্ত অনেক দিন লেখা হয়ে ওঠেনি। আজ আবার একটু ইচ্ছে হল লিখতে। #kolpobazz

By kolpobazz

টাই পড়িয়ে দেবার জন্য নয়। আমি চাই.. . মাথায় অন্তত টুপি পড়িয়ে পাগড়ি বেধে দেবার জন্য হলেও... কেউ একজন আমার জীবনে আসুক। ভালবাসতে হবে না। অন্তত এই খারাপ মানুষটাকে এক ওয়াক্ত,,, নামাজ পড়তে দেখে দুর থেকে কেউ একজন একটু মুচকি হাসুক। #kolpobazz

By kolpobazz

Wednesday, February 27, 2019

মাঝে মাঝে বৃষ্টি নামে। একঘেয়ে কান্নার সুরের মত সে শব্দ। ♥♥ আমি কান পেতে শুনি। বাতাসে জামগাছের পাতায় সরসর শব্দ হয়।♥♥ সব মিলিয়ে হৃদয় হাহাকার করে ওঠে। আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কী বিপুল বিষণ্নতাই না অনুভব করি। হেই মায়াবতী,,, কেমন আছো? 😁😁😁 হয়তবা অনেকটা ভালো! পরিচয় টা বেশি দিনের নয়! খুব অল্প সময়ে হয়ে গেছেন আপনি নিজের চাইতেও আপন একজন ব্যক্তি! ইদানিং একটা জিনিস নোটিস করতেসি যে 'এক মুহূর্ত আপনাকে ছাড়া চলে না'! কেনো সেইটা নিজেরও জানা নেই! যাই হউক! আপনার চোখে কি রয়েছে? এতো মায়া খুজে পাই কেন? এই মায়াগুলো নিয়েই বেচে থাকার স্বপ্ন বুনি! জানি ত এই কাল্পনিকতা কোনোদিন বাস্তবোচিত হবে কিনা!.... না হওয়াটা আমি আমার ব্যর্থতা বলছি না কিন্তু! আবার আপনার কোনো প্রকার দোষের সমতুল্য ও করছি না! কারন ' ভাগ্যে যা আছে তা হবেই! শত চেষ্টা করার পরও সেইটাই হবে' জানেন? খুব ইচ্ছে আপনাকে নিয়ে বৃষ্টি বিলাস দেখবো! বৃষ্টির ফুটার সাথে পায়ে পা মিলিয়ে হাটবো! গ্রীষ্মের কড়া রোদে আপনার ছায়া হয়ে থাকবো! যদি ঘেমে যাই? আচঁল দিয়ে মুছে দিবেন না? আপনি কি জানেন?... কতটুকো ভালোবাসা নিয়ে আপনার কাছে এসেছিলাম? হয়তবা না! জানার প্রয়োজন মনে করেন নি কখনও! ভালোবাসি ত এখনও!... অনেকটা ♥♥♥♥ যাই হউক!... ভালো থাকবেন! আজ এ বৃষ্টি স্নাত দিনে আপনার শূন্যতা অনুভব করছি! এমন কি কখনও হবে না? - ' ছাদে বসে হাতে হাত রেখে জ্যোৎস্নার গান গাইবো! ঠিক তখন মৃদু বাতাসে আপনার চুল গুলোর উড়ে এসে আপনার মায়া মাখা চোখ আর কপাল ঢেকে দিবে! আর আমি আলতো করে সড়িয়ে বলবো! ভালোবাসা বুঝি এমনই হয়? #kolpobazz

By kolpobazz

এই যে,,মায়াবতী,,, তোমাকেই বলছি,, কে বলেছিল তোমাকে আমার এত সযত্নে রাখা হৃদয়টাতে খপ করে ঢুকে পড়তে,,? মেঘলা দিনের বৃষ্টির মত তপ্ত বুকে শীতল পরশ বইয়ে দিতে। হ্যা,তোমাকেই বলছি এতো গোছালো কেন তুমি?? বড্ড বেশী!! ভয়ানক রকম ভালবেসে ফেলেছি তোমায় বুঝতেই পারিনি। এখনতো আমাতে আমার চেয়ে তোমার বেশী অস্তিত্ব। আমার হৃদয়ের সেইখানে তোমার বসবাস যেখানে রক্তের স্রোত তীব্র.. আর আমাকে বাঁচিয়ে রেখেছ তোমার অনুভূতির মৃদু কম্পনে। এখন আমার সপ্নগুলো তুমি,, আমার হাতের আঙুলের ভাজে রটে যাওয়া হাজারটা কাব্য তুমি। তুমি সেই প্রতিক্ষীত বৃষ্টি যার অপেক্ষায়য় থাকে উষ্নতম শহরটি। তোমারই উষ্নতার আশায় আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। তোমার সেই..নির্ঘুম রাতের আত্নচিংকার তুমি,,সব কিছুর উর্ধে থাকা সেই চাওয়ার জিনিসটা তুমি। হ্যা ভালোবাসি তোমাকেই,, তোমাকেই ভালবাসি.. তোমার চক্ষুজোড়া যখন আমার চোখে পড়েছিল তখন আমি তোমার চোখে সর্বনাশ দেখিনি,, একরাশ মুগ্ধতা ছাড়া। অনেক খুঁজেছি এই মুগ্ধতা,,কোথাও পাইনি খুঁজে। অন্ধকারেই হোক, তোমাকে অনুভবে যেটুকু পেয়েছি সেটুকুই পাওয়া,,সেসবই পূর্ণতা। তবুও তোমাকে দেখলে মনে হয় আবার শুরু থেকে শুরু করি,, তুমি কি আসলেই আমার সে,,,, নাকি শুধুই মায়াব।।।। #kolpobazz

By kolpobazz

Popular Posts