Main Menu

Friday, April 19, 2019

#৪৩কবিতা এই, শোনো! আমায় কি চিনতে পারো? দাড়ি, কমা-ওসব বাদ, কিন্তু-কেনো! তাও ছাড়ো... তাকিয়ে দেখো নাকের উপর...শিশির ভেজা কত্ তো ঘাম.. আমি ঠিক-ই তোমায় চিনি, বলতেও পারি তোমার নাম। মনে আছে? দূর সে রাজ্যে, তুমি ছিলে রাজার মেয়ে!.. আমি তখন রাখাল বালক, লুকিয়ে তোমায় দেখতাম চেয়ে.. কতো-শতো সখী ছিলো! বায়নাও ছিলো পাটে পাটে আমার গল্প অল্প অল্প, ছড়িয়ে দিতাম মাঠে-ঘাটে চলতাম আমি হাঁটি হাঁটি, তোমার দুটি নিটল পায়ে.. থাকতাম দূর বন-পাহাড়ে....নাম না জানা অচীন গাঁয়ে.. জোছনা রাতে চাঁদ দেখতাম, ভাবতাম তুমি চাঁদের বুড়ি ভীষন তোমার রূপের আগুন....আজও দেখো কেমন পুড়ি! ভুলে গেছো চড়ুইভাতি? নেই তো মনে সে সব কথা!.. মন কি আর তোমার আছে? ভুলে যাওয়াই নিজস্বতা... আরে আরে! হাসছো কেনো? টোলও দেখি পড়ছে গালে উড়িয়ে দিলাম আমাকে ফের, বাঁকা হাসির হাওয়ার পালে.. অমন করে চেও নাকো....মরে গেছি সেই সে..কবে! আমার আগেই হাজার জনে...তোমার ছিলো...তোমার হবে.... জন্মাই আমি দেখতে তোমায়, পূজাও করি মাঝে মাঝে বারন যতোই করো জানি, ভাবছি আবার সকাল-সাঁঝে! এভাবেই তো যাচ্ছে জীবন, রাখাল নয়তো চাষার ছেলে.. গরীব তুমি হলে না আর....রাজার ঘরেই ফিরে এলে.. বলেছিলে, "একটু দাঁড়াও, অপেক্ষা আর কয়েকটা কাল... এখনই কেনো হার মেনে যাও? শক্ত করে ধরো তো হাল... সাতটি জনম পরেই দেখো, সত্যি আমি তোমার ঘরে... আমায় নিয়ে লিখবে গান....আবার কোনো জাতিস্বরে"... অপেক্ষা আজো চলছে আমার, জানিনা এর শেষ কবে আদৌ কি তুমি আমার ছিলে? কোনো দিনও আমার হবে? #সাইকো

By kolpobazz

Wednesday, April 17, 2019

হঠাত করে হারিয়ে যাওয়া মেয়েটা আজ হটাত করেই ফিরে এসে পোস্ট করেছে,,,, কিন্ত তার পোস্টে কি রিএক্ট দেব বা দেব কিনা কমেন্ট করব কি করবনা তাই ই ভেবে পাচ্ছিনা। Dedicated to কেউ না 😣😣

By kolpobazz

আমি তোর আকাশ হব, সকাল বেলার সুয্যি হব গলি গলি অন্ধকারের ছাপাইখানার বাত্তি হব...... আমি তোর অ্যালার্ম হব, কলিংবেলের ঘণ্টি হব রাতদুপুরের ছেড়া ছালায় বস্তিবাসির শান্তি হব ! প্রথম বর্ষার কদম হব, দ্বিতীয় শীতের ভোর হব এক দু তিন নামতা আর সব ব্যঞ্জন-স্বর হব ! আমি তোর সিঁথি হব, তোর নাকের ঘাম হব তিন অক্ষরের চিঠির নামে দুই এক খাম হলুদ হব...... আমি একটু বন্য হব, বকুল ফুলের গন্ধ হব ছন্ন পাতায় রাফ খাতায় তোর ভুল অংক হব। আমি তোর হিস্ট্রি হব, বিকালের ঝালমুড়ি হব শেষরাতের শুকনা হাতে তোর সুড়সুড়ি হব...... তোর চোখের কাজল হব, তোর নামের নালিশ হব ঘুম না আসা কালো রাতে তোর মাথার বালিশ হব।। আমি তোর প্যারা হব, তোর দরজার কড়া হব তোর ঘরের ঠিকানাতে বেল তলার ন্যড়া হব আমি তোর ফ্যান হব, দুই এক ঘণ্টার লোডশেডিং হব বাস ট্রাক পুড়িয়ে দেয়া বিরোধীদলের পিকেটিং হব আমি তোর সেলফি হব, তোর ফোনের কভার হব, দুইএকটা রাত না ঘুমিয়ে, তোর আমার ঝগড়া হব আমি এবার সময় হব, তোর কাঁধের ভার হব তোর লাঠির ডান্ডি হয়ে তোর সাথের ক্লান্তি হব এবার আমি শ্রান্ত হব, তোর শেষ উইশ হব প্রথম প্রেমের স্যাকা খাওয়া তোর প্রেমিকের বিষ হব আমি তোর মৃত্যু হব, তোর কবরের বেড়া হব সাড়ে তিন হাত মাটির ঘরে তোর জোনাক-তারা হব !!

By kolpobazz

Tuesday, April 16, 2019

By kolpobazz

#৪২ কবিতা... আমি তোর আকাশ হব, নতুন দিনের সূর্য হব আধার রাতে সেই আকাশে জোনাক জলা বাত্তি হব । আমি তোর স্বপ্ন হব , রাত্রি বেলার চন্দ্র হব দুইএকটা রাত না ঘুমিয়ে, তোর আর আমার ঝগড়া হব ঘুম না আসা কালো রাতে তোর মাথারই বালিশ হব।। আমি তোর অ্যালার্ম হব, কলিংবেলের ঘণ্টি হব ছন্ন পাতায় রাফ খাতায় তোর ভুল করা এক অংক হব। রাতদুপুরের ছেড়া ছালায় বস্তিবাসির শান্তি হব ! আমি তোর সিঁথি হব, সিথির মাঝে মুকুট হব । তোর চোখেরই কাজল হব, তোর নামেরই নালিশ হব তিন অক্ষরের চিঠির নামে দুই এক খাম হলুদ হব...... আমি তোর হিস্ট্রি হব, ফিজিক্স আর কেমেস্ট্রি হব তোর মনের যাত্রি হয়ে তোর সাথের ক্লান্তি হব আমি প্রথম বর্ষার কদম হব, দ্বিতীয় শীতের ভোর হব শেষরাতের শুকনা হাতে তোর সুড়সুড়ি হব...... আমি তোর প্যারা হব, তোর দরজার কড়া হব তোর ঘরের ঠিকানাতে বেল তলারই ন্যড়া হব আমি তোর ফ্যান হব, কিছু ঘণ্টার লোডশেডিং হব বাস ট্রাক পুড়িয়ে দেয়া বিরোধীদলের পিকেটিং হব আমি তোর সেলফি হব, তোর ফোনের কভার হব, আলতো করে তোর হাতেরি উষ্ণ করা স্পর্শ নেব আমি এবার সময় হব, তোর কাঁধেরই বোঝা হব প্রথম প্রেমের স্যাকা খাওয়া তোর প্রেমিকের বিষ হব আমি তোর মৃত্যু হব, তোর কবরের বেড়া হব সাড়ে তিন হাত মাটির ঘরে তোর জোনাক ভরা -তারা হব !! #সাইকো

By kolpobazz

#৪১কবিতা আগলে রাখিস যতন করে ছেরে যাস না তারে ... যে অনর্গল তোর মনের কথা পড়ে নিতে পারে। ধরে রাখিস হাতটা তাহার দিস না কভু ছেরে যেই হাতটা ছায়া হয়ে আগলে রাখে তোরে । দিস না ভেঙ্গে মায়ার বাধন ওই মানুষটার থেকে নিজে কষ্ট পেয়েও যে তোকে সুখে রাখে । #সাইকো

By kolpobazz

ধুরু মেজাজটাই খারাপ,,, কে যেন স্টোরি তে তার বফের দেয়া শারি চুরি আলতা লিপস্টিক এর পিক আর সাথে দেয়া তার লেখাগুলা আপ দিয়েছিল।কন্সেপ্টটা ভাল লেগেছিল। ভেবেছিলাম তার থেকে পিক গুলি নিব।কিন্ত এখন আর তাকে খুজেই পাচ্ছি না।মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে,,, বাল এখন 😠😠😠😠

By kolpobazz

Monday, April 15, 2019

রাত আর বাকি কি আছে বল? আজ আর নিদ্রা যাবো না বাকি সময়টুকু তোমার হয়েই নাহয় পার করে দিলাম দিবা আলো ফুটলেই তো মুখর হব কোলাহলে তখন এত মুখের ভিড়ে তোমায় স্মরণ করার সময় কোথায় বল? তাই শুধু রাত হলেই তুমি ভর কর আমার মাঝে চারণ কর পুরো হৃদয় জুড়ে, তোমার পদধ্বনি বাজে মৃদু তালে হৃদয় যেন একরাশ বিশুদ্ধ অক্সিজেন পায়, আর সকল ফুলেরা গায় আর এইটুকু বিশুদ্ধতা নিয়েই তাদের দিন গুলো পার হয় দিন শেষ হতেই তাদের হাঁসফাঁস শুরু হয় একফোঁটা বিশুদ্ধ বায়ুর জন্য তাই তারা অপেক্ষারত থাকে অধীর হয়ে, কখন রাত হবে? আচ্ছা তোমার মনের একটুকু জায়গাও কি আলোকিত হয় আমার নামে? বা তোমার হৃদয় কাননে কি নতুন একটা ফুলও ফুটে যে ফুলের নাম আমি? আমি জানি তুমি কি বলবে, যাক ছেড়ে দেও সে কথা- তোমায় বৃথা কেনই বা প্রশ্ন করব, সেদিন কি আর আছে বল? তবুও মনের কোণে একটুকু অধিকার হুংকার ছাড়ে তোমায় ভেবে মাত্রই যে সময়টা বলি দিলাম, সে সময়ের অধিকার সেও শেষবারের মত একটি ইচ্ছাই জ্ঞাপন করে যায় তুমি কি সত্যিই আমায় ভাবো না প্রিয়তমা? একটি বারের জন্যও না? রাত অনেক হল। তুমি হয়তো নিদ্রারত কোন এক সোনেলা স্বপ্নে বিভোর হয়ে আর আমি? তোমায় নিয়েই নাহয় নতুন একটা আলোকিত ভোর দেখব ভোর এলেই আবার তোমায় ভুলে যাবো, নতুন মুখের মায়ায় বিভোর হব আবার রাত আসবে, নিয়ম করে নির্ঘুম রাত বলি দিয়ে যাবো তোমার নামে।

By kolpobazz

আগলে রাখিস যতন করে ছেরে যাস না তারে ... যে অনর্গল তোর মনের কথা পড়ে নিতে পারে।

By kolpobazz

#৪১ কবিতা...। হঠাৎ রাতে বৃষ্টি এলে চুপটি করে থাকিস তুই। তোরে ছাড়া মেঘলা আকাশ একলা আমি কেমনে ছুঁই!! হঠাৎ রাতে বৃষ্টি এলে হাতটি মোর হাতেই রাখ। মেঘলা আকাশ চোখে এঁকে, উড়িয়ে দে পাখির ঝাঁক। হঠাৎ রাতে বৃষ্টি এলে হাত বাড়িয়ে থাকিস ছুঁয়ে। আমি না হয় আসব কাছে। হাজার বর্ষা রাত কাঁপিয়ে হঠাৎ রাতে বৃষ্টি এলে আলতো করে ঠোঁটের ভাজে একটুখানি মুচকি হাসি ছড়িয়ে দিস মনের মাঝে ! হঠাৎ রাতে বৃষ্টি এলে আমায় একটু মনে করিস ভালবাসতে না পারিস তো পারলে একটু ঘৃণা করিস। #সাইকো

By kolpobazz

#৪০কবিতা... থাক না কিছু কথা গোপন থাক না কিছু না বলা, এইতো আছি ভাল হয়তো হোক না একাকী পথচলা !! থাক না হৃদয়ের মাঝে সে নাহয় সে নাই বা জানুক, মনটা একা একা এভাবেই নীরবে তাকে আরও ভাবুক থাকনা সে একটু ভাল আমি পথের কাটা নাইবা হই আর, কিই বা আছে এই জীবনে যেখানে দাম নেই ভালবাসার ? থাক না সে অনেক দূরে আমি থাকবো না হয় পথ চেয়ে, পরুক না আরেকটু গরিয়ে ঝরনাধারা দু'চোখ বেয়ে ।। রাতের পড়ে রাত জেগে যাই সে না হয় স্বপ্ন দেখুক। আমার কথা না না ভাব্লেও হবে সে না হয় ভাল থাকুক। থাক না সে অন্যগ্রহে আমি নাহয় তাকে নাইবা পাবো, পৃথিবীতে আছি যে ক দিন তাকেই নাহয় ভালবেসে যাবো । #সাইকো

By kolpobazz

চ্যট লিস্টে ১৭৭ জন ......... কিন্ত কথা বলার মত কেউ নেই ... কি অদ্ভুত এই রাত তাই না মায়াবতি??

By kolpobazz

#৩৯ কবিতা... তোমাকে তালাবদ্ধ করে রেখেছি আমার হৃদয়ের ভেতরাগত কুঠুরিতে , এবং যার চাবি খানি আমি হরিয়ে ফেলেছি আমার ভালবাসার সুদীর্ঘ রাগ পথে সে চাবি হয়ত কোনদিন পাব না খুঁজে আর খুলতে পারবনা গোপন কুঠুরির দরজা , এবং তুমিও পাবে না মুক্তি কোন কালে সে ঘরেই বদ্ধ রেখে তোমায় দিচ্ছি মধুময় সাজা। তোমার কি ভয় হয় সেই গোপন কুঠুরিতে থাকতে ? আমি তো সঙ্গ দিচ্ছি তোমায় প্রতিটা নি:শ্বাসে , ভয় পেওনা ভেবনা তুমি একলা আমি আছি থাকব আজিবন তোমার পাশে । তাইতো তোমাকে তালাবদ্ধ করে রেখেছি আমার ভালবাসার মহান বিশ্বাসে । #সাইকো

By kolpobazz

#মনের কথা ২০ হতাম যদি ভালবাসার কারিগর, রাখতাম না এই পৃথিবীতে কোন স্বার্থপর ... ভালবাসতাম শুধু ভালবাসাকে, ধ্বংস করতাম ভালবাসা নামে ছলনাকারী সেই সব অপরাধিকে .

By kolpobazz

#মনের কথা ১৯ ভালবাসা শুরু হয় কিন্তূ শেষ হয় না, হয়ত এক সময় ভালবাসার মানুষ টা হারিয়ে যায়... কিন্তূ তার ভালবাসা কখনো হারায় না... মনের ঘরে রয়ে যায় আজীবন....

By kolpobazz

Popular Posts