Main Menu

Tuesday, January 8, 2019

বন্ধুত্বের ডেফিনেশন টা কি? যে বা যিনি আপনার জন্য তার ক্ষুদ্র স্বার্থটা স্যাক্রিফাইস করতে পারবে সেই আপনার বন্ধু। এখন এমন একটা কাজ যেখানে আপনি এবং সে দুজনের ই কিছু না কিছু লাভ আছে; সেই কাজটা দিয়ে বন্ধু চেনা যায় না :) বন্ধু চেনা যায় বিপদে, বন্ধু চেনা যায় স্যাক্রিফাইসে। - বিপদে আপনাকে ভরসা দেয়া, সাহায্য করা, দরকারে পাশে পাওয়া বন্ধুদের উপকারটা খুব ভাল করে মাথায় গেঁথে নিবেন। এদের নামটা বেশি করে মনে রাখবেন।কারণ দুনিয়ায় আলগা পিরিতি দেখানো ধান্দাবাজের কমতি নেই।আপনার আশেপাশে তাদের ই পাবেন, তারাই থাকবে।তাদের কোন বিপদে পারলে তিনগুণ বড় মন নিয়ে এগিয়ে আসবেন। আর অবশ্যই পাশাপাশি ধান্দাবাজ চিনে রাখুন। কারণ সময় ঘুরেফিরে সবার ই আসে। আগে কিংবা পরে :) মানুষ চেনাটা এই দুনিয়ায় সব থেকে বড় আর্ট... নিজ স্বার্থটা তো সবাই চিনে, কিন্তু ছাড়তে পারে কয়জন

By kolpobazz

অনেকের মাঝে যে কেউ হয়ে থাকাটা খুব সোজা, খুবই সোজা.. কিন্তু অনেকের মাঝে অন্যতম হওয়াটা কঠিন... যে তোমাকে ভালবাসে সে তোমাকে অনেকের মধ্য থেকেই বেছে নিয়েছে। তার কাছে তুমি আর আট দশজনের মত নও... একজনের কাছেই অন্যতম হও, দশজনের সাথে নয়... স্পেশাল কাউকে ধীরে ধীরে এভারেজ হয়ে যেতে দেখাটা কষ্টের। আসলেই কষ্টের :)

By kolpobazz

তোমার প্রতি কারো অতিরিক্ত আবেগ, ভালবাসা, আবেগটাকেই তুমি হাওয়া বদলের যুগে "ওভার ডমিনেটিং" বলে চালিয়ে দিয়ে ব্রেকাপের উছিলা খোঁজ। কারণ তোমার ভিতরটা আজ কারো ভালবাসা চায় না। চায় সময় কাটানোর মত একটা খেলনা। মনে আছে ছোটবেলায় কেউ যখন নতুন কোন খেলনা কিনে দিত খুব যত্নে সেটাকে তুমি আগলে রাখতে। তিন চারদিন পরে সেটাকেই আছাড় মারতে.... ব্যাপারটা অনেকটা এমন ই। আজ যাকে তোমার ভাল লাগে, যার কারণে হাতের রগে ধারালো ব্লেড ধরতেও তুমি দ্বিধা কর না, দুদিন পরেই তাকে তুমি নর্দমায় ছুঁড়ে ফেলবে। তার নামটা তোমার মনে মোটেই দাগ কাটবে না :) ভুল কাউকে এ কারণেই ভালবাসতে নেই। ভুল জায়গায় এ কারণেই আবেগ দিতে নেই। জীবনের প্রতিটা ইমোশন অনেক দামী। যে তোমার ইমোশনের বিন্দুমাত্র মূল্য দেয় না, যে তোমার কথা আর এরশাদের বক্তব্য দুটাকে একই মনে করে তাকে অযথা ভালবসা দেখিয়ে লাভ নেই, তাকে মন থেকে কথা বলে লাভ নেই... কারণ তার ভিতরটা আজ নষ্ট হয়ে গেছে। সে আর তোমাকে ভালবাসে না। সে আজ নিজেকে ভালবাসে, কেবলই নিজেকে :) আর নিজেকে ভালবাসা মানুষেরা ভয়ংকর হয়, খুব ভয়ংকর :)

By kolpobazz

Monday, January 7, 2019

সত্যি বলতে কি............ কোন মেয়ের একটা ছেলে বেস্ট ফ্রেন্ড থাক এটা কোন বয়ফ্রেন্ড ই চায় না। মেয়েটার বেস্ট ফ্রেন্ড কে সে মনে করে তার সবথেকে বড় শত্রু । আর তাই সে সদাই চিন্তায় থাকে যদি আবার ছেলেটা .................... কিন্ত কখনো ভাবে না যে বেস্ট ফ্রেন্ডরা কখনো স্বার্থপর হয়না । #kolpobazz

By kolpobazz

অবাক লাগে ... এই যে তোমরা দুই এক বার রক্ত দিয়ে ফেবুতে এসে সেলফি আপ্লোডাও । দেখাও আমি জনদরদি । দেখ ভাই ...... আমিতো প্রতিদিন হাজারবার রক্ত দিচ্ছি । কই একবার ও পোস্ট দিলাম না। [মশা ফ্যক্ট] #kolpobazz

By kolpobazz

তুমি হয়ত কখনই জানতে পারবে না ...। যে............। কথায় কথায় বাল বলা ছেলেরা মনের দিক থেকে কতটা ভাল আর শান্ত শিষ্ট হয় । #kolpobazz

By kolpobazz

রাত বাড়ুক... থাকুক আর কিছুক্ষণ,,,,, আমার ক্লান্ত কাঁধে তোমার মাথা... রাত বাড়ুক, বাড়তে থাকুক... #kolpobazz

By kolpobazz

Saturday, January 5, 2019

শুধু রাগটাই দেখলে, ভেতরের ক্ষোভ টা দেখলে না... শুধু অফেন্সিভ ওয়ার্ড গুলাই শুনলে, ভিতরে আটকে পড়া শব্দের হাহাকারটুক শুনলে না.... কোচঁকানো ভ্রু টা দেখলে কেবল, চোখ ফেটে বেরিয়ে আসতে চাওয়া জলটুকু দেখলে না... আমার চিৎকার শুনলে, ভিতরের শূন্যতা টের পেলে না. কেবল এই বেয়াড়া আমাকেই দেখলে, আমার "আমি" টাকে দেখলে না। কারন তো একটাই,,,, আমি তোমার জন্যে পারফেক্ট না। #kolpobazz Rep

By kolpobazz

পৃথিবীতে মধ্যে সবথেকে কঠিন অত্যাচারের মধ্যে অন্যতম হল । : : : : : : : : : : : : - মেসেজ সিন করে ও রিপ্লে না দেওয়া 😭😭 #kolpobazz

By kolpobazz

শীতের ঠান্ডা হাওয়া মাঝে মাঝে ভিতরটাও জমিয়ে দেয়। আবেগ ও গলে না, প্রেম ও জাগে না.... মেয়েদের অবশ্য সবসময় ই চিরবসন্ত। তাদের চাওয়া থাকে, আবেগ থাকে। তাদের ভালবাসাটাও ফুরায় না, দাবীটাও শেষ হয় না :) আর ছেলেদের ভেতর শীত বাসা বাঁধে, কুয়াশায় সব ঝাপসা হয়, মুখটা আচমকা হারিয়ে যায়..

By kolpobazz

ভালোবাসার মানুষটি সত্যিই সবার থেকে আলাদা..

ভালোবাসার মানুষটি সত্যিই সবার থেকে আলাদা.....
সে যেন সবার মাঝে থেকেও সবার ওপরে.....
চোখ বন্ধ করলেও তার অস্তিত্ব ভেসে ওঠে চোখের সামনে.....♥ :)
তাকে জড়িয়ে ধরার মূহুর্ত.....
উফ্ !
সে এক অসাধারণ ফিলিংস.....♥ :D
তার কপালে আলতো করে kiss করে তাকে " i love you " বলার পর যখন প্রতিউত্তরে তার মুখ থেকে " i love u too " শুনি তখন মনে হয় এটাই পৃথিবীর সেরা বাক্য.....♥ :p
তার হাতটি ধরে বহুধুর চলার পরও মনে হয় যেন এইমাত্রই তো হাঁটা শুরু করলাম, আরো অনেক পথ পেরোলেও তখন ক্লান্তি গ্রাস করবে না.....♥ :)
তার ছোট ছোট কথায় রাগ-অভিমান করা, নাক ফুলে লাল হয়ে যাওয়ার পর যেন তাকে আরও বেশি সুন্দর লাগে তখন মনে হয় তাকে এই বুকের মাঝেই সারাটি জীবন জড়িয়ে রাখি.....♥ ^_^
আমি ভূল করলে তাকে sorry বলতেও খারাপ লাগে না.....
কারণ sorry বলা মানে তার কাছে ছোট হওয়া নয় বরং সর্ম্পকটাকেই সবকিছুর উর্ধ্বে দেখা.....♥ :)
মাঝে মাঝে গলা ফাটিয়ে চিত্কার করে বলতে ইচ্ছা করে " অননেক
বেশি ভালোবাসি তোমাকে, অননেক বেশি "......♥

আবোলতাবোল

আবোলতাবোল
::
ঘুণ ধরা খয়েরী বেঞ্চ,
আমাদের কত চুপচাপ বিকেল।
আমার ক্ষ্যাপা ছেলেমানুষি;
পকেটে আধ খাওয়া কিট ক্যাট।
কপট শাসনে তুমি,
মুখ ভ্যাংচানো আমি।
আমার অগোছালো চুল,
তোমার আঙুলের চিরুনী।
আগের মতই আছি আমি,
ক্ষ্যাপা,পাগলাটে।
দেখো চুলটাও পাখির বাসা,
আজও পকেটে একটা আধ খাওয়া কিট ক্যাট তোমার জন্য রাখা।
:
কিন্ত তুমি নেই :(
#kolpobazz

এই যে,,,, ঘুমন্তপুরির রাজকুমারী ...

এই যে,,,, 
ঘুমন্তপুরির রাজকুমারী ... 
আজ লিখেই ফেলছি চিঠি তোমায় ।
জানি হচ্ছে একটু বাড়াবাড়ি ।

কীভাবে শুরু করব বুঝতে পাড়ছি না।
হয়ত তোমায় নিয়ে লিখতে গেলে শেষ হবে না।
তোমার এই কাজল কালো চোখ আর ঘন কালো চুলএর মায়া হয়ত কাটাতে পারবনা।

সত্যি বলতে কি তোমার অই অদ্ভুত হাসি আমাকে পাগল করে দিয়েছে।
কেউ কেউ আমায় দেখে বলে , মনে হয় ছেলেটাকে ভুতে ধরেছে।

কিভাবে বলি তাদের ভুত নয় এক পেত্নির প্রেমে পরেছি।
সব কিছু বাদ দিয়ে আজ দেবদাস হয়েছি।

জানো তোমকে আমি প্রত্যেক দিন দেখি আর নতুন করে তোমার প্রেমে পড়ি।
মনে হয় যেন প্রতিদিন আমি নতুন রুপে তোমায় আবিস্কার করি ।

জানোকি তোমকে শাড়িতে অনেক বেশি সুন্দর লাগে 😍
প্রতিবার ই নতুন করে তোমার প্রেমে পড়তে ইচ্ছে জাগে।

তোমকে দেখার জন্য সেই সকাল ৬ টায় ঘুম থেকে উঠি
মা বলে কিরে শান্ত সূর্য আজ পশ্চিম দিকে উঠল নাকি ।

রোজ রাতে ভাবি আগামি কাল সকালে তোমার সামনে গিয়ে একটি লাল গোলাপ দিয়ে বলব
"তুমি আমার রাজ্যের রানী হবে কী "
কিন্তু আমার সাহস করতে পাড়ি না যদি তুমি ফিরিয় দেও আমায়।
আবার তোমার কাছে গেলে হাত পা কাপে ,
কলিজাটা একেবারে শুকিয়ে যায় :(

আর হ্যা আর একটা কথা ছাত্র-ছাত্রীদের এত যত্ন নেন নিজের একটু যত্ন নিও।
আর কত কাল অন্যের বাচ্চাকে খাওয়াবে, নিজের কথাও একটু ভাবিও।

দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছ আল্লাহ জানে কোন দিন আমার বদলে বাতাস নিয়ে যায় 😃
চাইনা আমি আমার রাজকুমারি অন্য কারো হয়।

পরিশেষে .........
" তোমার মুখের হাসি,
আমার বাগানে তোমাকে ভালোবাসি,

আসো একবার কাছে
হাতটা ধরে পাশে,

তোমায় নিয়ে যাব আমার স্বপ্নপুরিতে।

ভাল থেক রাজকুমারি ......... ।
নিজের জন্য না হলেও তোমার অপেক্ষায় থাকা এই রাজকুমার জন্য
একটুখানি .........।
""প্লিজ নিজের খেয়াল রেখ ""

ইতি ,,,
অপেক্ষায় থাকা ঘুমন্তপুরির রাজকুমার ।
#kolpobazz

আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে।

সপ্তর্ষি
::
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে।
তবু শুকনো আমার মনের উঠান।
আমার সজীবতা আজ নিষ্প্রাণ,
বিষণ্ণতার পরিমাণ মেপে,
আমার মনের স্কেলটা আজ সন্দিহান…..
নিকোটিনে কষ্ট পোড়াই .........
রাতের অন্ধকারে ।
আমার মনটা আজ না পাওয়ার বেদনায় কুরে কুরে মরে…..
নিষ্প্রাণ এই শীতের ভোরে ।
কেনো আমি ভুলবো তোমায় মিছেমিছি?
ভালোবাসবো তোমায় আমি আগের চেয়েও বেশি!
সপ্তর্ষি , সপ্তর্ষি , সপ্তর্ষি ।
আমার সপ্তর্ষি ।
#kolpobazz

বর্ষার কদম ফুল নিয়ে একটা মিথ আছে যে,

বর্ষার কদম ফুল নিয়ে একটা মিথ আছে যে,
যদি কোনো প্রেমিক যুগল বর্ষার প্রথম কদম ফুল দেওয়া-নেওয়া করে তাতে নাকি প্রেমিক যুগলের সম্পর্কটা বিষাদময় হয়ে যায়।
কিন্তু আমি চাই সে কোনো এক বর্ষার দিনে আমার সামনে আসুক।
আমার হাত থেকে একটা কদম ফুল নিক।
হোক সেটা বর্ষার প্রথম কিংবা শেষ কদম ফুল।
সেদিন তার মাথায় ছাতা না থাকুক।
নীল শাড়ি না পড়ে কালো বসনে আসুক।
সে যদি কাকভেজা হয়ে আমার সামনে আসে
আমিও তার সংগে ভিজে কাকভেজা হব।
শুধু এই সময়টার জন্য ......
আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো।
#kolpobazz

যেদিন থেকে আমি তোমার অপ্রিয় হলাম

"যেদিন থেকে আমি
তোমার অপ্রিয় হলাম,সেদিন থেকেই ঘুম আমার প্রিয়।
জানি,ঘুম তোমার খুব অপছন্দ।কিন্তু কী করবো বলো।তোমার পেছনে ছুটতে ছুটতে এতোটাই বদ অভ্যাস হয়েছে যে,এখন আর তোমাকে ছাড়া ভালো থাকা হয়না।একটা কথা জানো?আমি আজও তোমাকে ভালোবাসি।নির্দ্বিধায়,নি:সঙ্কোচে,নিশ্চুপে,
অভিমানে।তোমার অস্তিত্ব আজও আমার শিরায় শিরায় বয়ে বেড়ায়।তোমার সেই ঘ্রাণ আজও আমায়…নাহ্!আর বলতে পারছিনা।তোমাকে ভুল করে ভুলে যেতে চেষ্টা করতে যতটা কষ্ট হয়েছে,ঘুম কে আপন করতে ততটা কষ্ট হয়নি।কারণ ঘুম এখন দোকানে কিনতে পাওয়া যায়।রোজ ঘুম কিনে আনি আর রোজ রাতে আমি আকাশের তারাগুলোতে তোমাকে খোঁজার চেষ্টা করি।রোজই আমি তোমাকে খুজে পেতে ব্যর্থ হই।
আচ্ছা,তুমিও কি তারা হয়েছো?নাকি তুমি কখনও ছিলেই না?আমি জানিনা।সত্যি আমি জানিনা।ক’দিন ধরে মনে মনে কথা বলা শিখেছি।নির্ঘুম রাতে যখন মরে যাবার মতোন করে কষ্ট হতো… ঠিক তখন এর সাথে অভ্যস্ততা নিয়ে আসলাম।মনে মনে কথা বলে একটি কেন হাজারটি রাত পার করে দেয়া অসম্ভব কিছু নয় এখন আর আমার জন্য।আমার এতোটা মন খারাপ কেন হয়,যেটা আমি সহ্য করতে পারিনা!
একটা কথা জানো ইদানিং না আমি কাঁদতে পারিনা।আমার কান্নার যে মৃত্যু হয়েছে।চোখের যেখানটায় কান্না করব,ঠিক সেখানটায় মরুভুমি জন্মেছে।মরুভুমির বালিগুলো হতাশার রোদে শুকিয়ে প্রচন্ড লাল হয়ে থাকে।বড্ড জ্বলে।আমার খুব কষ্ট হয়।সেই কষ্ট তুমি ছাড়া কেউ বোঝেনি।
কেউ কোনোদিন বোঝার চেষ্টাও করেনা।আর তুমি ছাড়া কেউ বুঝবেও না।ক’দিন ধরে আমি কষ্ট লুকাতে হাসি।হাসতে হাসতে নিজেকে মাতাল করে ফেলি।বুক-পেট সব ব্যাথা হয়ে যায়।
তবু…তবু কষ্ট লুকাতে পারিনা।
জানো,আজকাল ঘুমও তার কর্ম ভুলে গেছে।আমার ঘুম কে আপন করে পাবার প্রচেষ্টা দেখে শিরায় শিরায় লোহিত কণিকারা আফসোসে ডুকরে ওঠে।কষ্টরা মুখ চেপে হাসে।আমি বোবা হয়ে রই।চিন্তা করি তোমার মত যদি ঘুম টাও আমাকে ছেড়ে চলে যায় তবে কি হবে আমার।আরও ভাবি,আমার মতো একটা মানুষ ঘুমের সাথে হারিয়ে গেলে কতটুকুই বা ক্ষতি হবে পৃথিবীর।কতটুকুই বা শূন্যতা তৈরি হবে।কিছুই হবেনা।
সময় নাকি কারো জন্য অপেক্ষা করে না।আমার জন্যও করবে না।সময় বড্ড স্বার্থপর।যেমন স্বার্থপর তুমি।শুনো,কাউকে কেউ কোনোদিন মনে রাখে না।ইতিহাস শুধু সফলদের জন্যই।
ব্যর্থ,পরাজিতদের জন্য না।আমাকেও কেউ মনে রাখবেনা।এক সেকেন্ডও মনে রাখবে না।কারো মনে রাখার দরকারও নেই।তবে তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ভুলে যেও।আমি তো তোমাকে কবেই ভুলে গেছি।
শুধু মনে আছে সেই কবিতাটা
যেটা শুনে প্রথম দেখার দিন তুমি বলেছিলে আমি পাগল।
আমার কিছু ভালো লাগুক আর না লাগুক অন্তত আমাকে কষ্ট দিতে তো তোমার ভালো লাগে।আমাকে কষ্ট দিয়ে তোমার ভাল লাগে এটাই তো আমার সবচেয়ে বড় সার্থকতা।তবে মাঝে মাঝে ভয় লাগে এই ভেবে যে,
একটা সময় কষ্ট পেতে পেতে হয়তো আমি একদিন প্রানহীন হয়ে পড়বো।তখন এই প্রাণহীন বস্তু টাকে কষ্ট দিতে তোমার আগের মতো ভাল লাগবে তো?তুমি হাজার অপরাধ করো।হাজার বার আমার মন ভাঙো।
কিন্তু তোমার মিথ্যা ভাবে দেওয়া হাসিতেও আমার মন জোড়া লেগে যায়।
তুমি আমার জীবনের দেখা সুন্দর স্বপ্নগুলোর মধ্যে একটি।যেটা তোমার কাছে শুধু দুঃস্বপ্ন।তোমার পাগল করা ঘ্রাণ আজও আমায় রাত জাগায়।যে মায়ের সাথে আমি মিথ্যা বলি না,সে মায়ের সাথে মিথ্যা বলেছি শুধু তোমার জন্য।আমি কেন এত খারাপ হয়ে যাচ্ছি?জানি না।তুমি চলে যেতে পারবে,কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে নিয়ে যেতে পারবে না।জানি না কেন আজও আমি নিজের অজান্তেই নিজেকে হারিয়ে ফেলি।
হাজারো কোলাহল থেকে কেন নিজেকে লুকিয়ে রাখি।আমি নিজেকে বোঝাতে পারিনা চাওয়া পাওয়ার আরেক নাম কষ্ট।সব কিছুর পর হার মেনে নেই নিজের কাছে।বার বার পরাজিত আমার আমি কে কাঁদতে দেই।স্বপ্ন ভাঙ্গার কষ্ট ,অবহেলা,প্রতারণা অপরিচিত এই শব্দ গুলোই যেন হৃদয়ের মাঝে অপ্রত্যাশিত এক যন্ত্রণা এখন।
পৃথিবীর কাঙ্ক্ষিত পরিবর্তন আমাকে কষ্ট দেয়নি।কিন্তু তোমার অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আমাকে কষ্ট দিয়েছে।আজও কেন জানি মানতে কষ্ট হয় তুমি আমার পাশে নেই।আমি চাইনা আমাকে কেউ ভালোবাসুক।
আমি শুধু চাই তোমার জন্য অপেক্ষা করতে।
শুধুই অপেক্ষা,শুধুই অপেক্ষা,শুধুই….."

হরিণী আমার না ভীষণ অবাক লাগে,

হরিণী আমার না ভীষণ অবাক লাগে,
ভীইইইইষণণণণণ!
কি করে এতটা কাল আমি তুমিহীন আছি?
হরিণীহীন প্রতিটিক্ষণের,প্রতিটি মুহুর্তের,প্রতিটি সেকেন্ডের হিসেব আমি জানি।প্রতিটি সেকেন্ডের অনুভূতি আমার কাছে স্পষ্ট!এতটাই বেশি স্পষ্ট যে,মাঝে মাঝে ভাবি তুমিও আমার কাছে এতটা স্পষ্ট নও।
তুমিহীন আমার দুঃখবোধগুলো এতটাই স্পষ্ট যে তোমাকে বড় আবছা লাগে।তখন তোমার মুখখানি হাজার চেষ্টা করেও মনে করতে পারিনা।
তোমাকে নিয়ে একটি সুখের স্মৃতি মনে করার জন্য আমি স্মৃতিভ্রষ্টের মত আমার মগজের নিউরনগুলো হাতরাতে থাকি।
প্রতিটিক্ষণ আমি রাত নামার জন্য অপেক্ষা করি।কারণ এই সময়টাতে আমি আমার কল্পনায়, আমার অনুভবে নিজের মত করে তোমাকে সুক্ষ্মরূপে পেতে পারি।আমাকে তখন নিউরোনের অলিতে গলিতে তোমাকে খুঁজতে হয়না।তুমি এমনিতেই এসে ধরা দাও।
তোমার স্পষ্ট অবয়ব আমি চোখ বন্ধ করেও দেখতে পাই,তোমার ঘ্রাণ আমি নাক বন্ধ করেও শুঁকতে পাই!রাত্রিগুলো পাড়ি দেয়া আমার জন্য খুব কঠিন কিছু না।তোমার দেয়া আঘাত কিংবা ভালোবাসার এক টুকরা স্মৃতিকে নিয়ে কয়েক হাজার রাত কাটানো কি কঠিন কিছু?
আচ্ছা,হরিণী
শাদা কাশফুলের ভেতর দিয়ে কখনো কি আমরা হাত ধরাধরি করে হেঁটেছিলাম?
তোমাকে খুউব মনে পড়ছে।সারাটি রাত ধরে আমি যে কেবল তোমাকেই ডেকেছি।তুমি কি একবারও শুনেছো?জীবনটা এত জটিল হবে কখনো বুঝিনি।কখনো বুঝিনি কোন এক ছোট্ট চাওয়া এতটা ভোগাবে।প্রচন্ড অস্থিরতায় কেবল তোমার মুখটিই সামনে ভাসে।
কেবল ভাবি একবার যদি তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে হাতটি ধরতে তবেই বোধহয় সকল অস্থিরতা আর কষ্টের অবসান হত।তুমি জানো তুমিহীন প্রতিটি সেকেন্ড আমি উপলব্ধি করতে পারি।একটি সেকেন্ডের পরে আরেকটি সেকেন্ড আসতে ঠিক কতগুলো
মুহুর্ত লাগে আমার চেয়ে’ ভালো কে জানে?সেকেন্ডের অন্তর্বতী মুহুর্তগুলোতেও আমি তোমাকে ডাকতে থাকি আর কেবল ভাবি “তুমি কি শুনছো?”তুমি কি শুনতে পাও?তোমার বুকের ভেতরটাও কি এমন করে কখনোই কেঁপে ওঠেনা?কখনোই কি তোমার হৃদয়ের কোন এক গলিতে কিছুটা রক্তক্ষরণ হয়না?তুমি একটিবারের জন্যও কি বুঝোনা?
তুমিহীন আমি কিছু ছাড়া ছাড়া আত্মা কাঁপানো দুঃস্বপ্ন ছাড়া র‍্যাপিড আই মুভমেন্টে কোন স্বপ্নও দেখিনা।এইতো সেইদিন দেখলাম আমি সিএনজির মধ্যে বাসের চাপায় পৃষ্ট হয়ে পড়ে আছি।তোমাকে ভেবে ভেবে কষ্ট পাওয়া ছাড়া আমি কিছুই পাই না।
তোমাকে ভাববো না ভাববো না ভেবেও তোমাকে ভেবেই আমার প্রহর শেষ হয়।আমি পাগলের মত করে তোমায় ভালোবেসে মরে যেতে থাকি।এ এক বিষাদময় অনুভূতি।ভীষণ একলা লাগে।
নির্জনতার ভিড়ে আমি আরো বেশি নির্জন হতে থাকি।কোন এক জটিল রোগের যন্ত্রণায় আমি কাতরাতে থাকি।মাঝেমাঝে এটা সেটা কত কিছু নিয়েই না তোমার সাথে গল্পে মেতে উঠি আমি।
এই যেমন ভরদুপুরে স্নান সেরে এসে টাওয়ালটা বারান্দায় রাখতে গিয়েই দৃষ্টি আঁটকে যায় একটা দোয়েল পাখির দিকে।আমি খুব করেই জানি এই দোয়েল পাখিটা তুমি!আমি কেমন আছি দেখতে চলে এসেছো!
এই সময়টায় আমি তোমাকে “তুই” বলে সম্বোধন করি।তোমাকে আমার বেশ আপন লাগে তখন!কি রে? কেমন আছিস? ভালো তো?এমন শুকিয়ে গেছিস কেন রে?দুপুরে এখনও খাওয়া হয়নি বুঝি?
তুই এমন ক্যান বলতো?আমাকে আর কত জ্বালাবি?কি ভেবেছিস?দোয়েল পাখি হয়ে এসেছিস বলে আমি তোকে চিনতে পারবো না?তোর গন্ধ আমি চিনতে পারবো না, না?”
এমন শত সহস্র ছেলেমানুষী কথায় আমার এক একটি প্রহর শেষ হয়।আমি তোমাকে ফোন করি না।আমি জানতেও চাইনা তুমি খেয়েছো কি না?শুধু বিড়বিড়িয়ে দোয়েল পাখিটাকে বলি “খেয়ে নিস, অনিয়ম করিস না।
অসুখ বাঁধালে কে দেখবে তোকে?” দোয়েল পাখিটা উড়ে চলে যায়।আমি তোমাকে জানতেও দেই না আমি মরে যাচ্ছি তোমাকে ছাড়া!
নাইবা জানলে তুমি!
ভালোবাসার মানে তো তুমি আমার চাইতে ঢের বেশি জানো!আমি বেশ আছি তোমাকে নিয়ে!!!
পৃথিবীর বুকে আমার চাইতে ভালো বোধ করি আর কেউ নেই।তুমি যেমন করে আমার সাথে আছো,পাশে থাকলেও এমন করে থাকা হতো না তোমার!এরচেয়ে তুমি দূরেই থাকো,অনেক দূরে!যেখানে আমার স্পর্শ পৌঁছায় না,
আমার দৃষ্টি পৌঁছায় না, আমার অশ্রু পৌঁছায় না!
শুধু ভালো থেকো!আগের মত এখন আর জানতে ইচ্ছে হয় না “তোমার আকাশেও কি আমার চাঁদটা উঠে কিনা?”
আমি এখন আর কিছুই জানতে চাই না।
আমি জানি আমার চাঁদটিই তোমার আকাশে এখনো ভাসমান।আমি এও জানি সেই চাঁদ দেখার সময় তোমার নেই।সময় নেই শুকতারাটিকে খুঁজার।তবু আমি রাতের পর রাত;দিনের পর দিন সীমাহীন অপেক্ষা করি।
আমার অপেক্ষার যে কোন বিরামচিহ্ন নেই।

কারো প্রায়োরিটি লিস্টে আপনি যত তাড়াতাড়ি উঠবেন

কারো প্রায়োরিটি লিস্টে আপনি যত তাড়াতাড়ি উঠবেন। ঠিক তত তাড়াতাড়ি সে আপনাকে ব্লক লিস্টে দিয়ে দেবে। এটাই তিক্ত সত্যি যে আমরা দ্রুত মানুষের খুব আপন হয়ে যাই। খুব কাছে চলে যাই।

কিন্তু দেখবেন সে মানুষটি আসলে আপনাকে কোন গুরুত্ব ই দেয় না। হোক আপনার প্রিয় মানুষ, কাছের বন্ধু, বেস্টি, কিংবা কাজিন।

yeah, he/she doesn't care about you. সে একটা সময় নিজেকে নিজেই ব্যস্ত হয়ে যাবে। like u mean nothing to that person.. but once you people call each other besti!! right?

আমাদের সমস্যাটা কি জানেন? আমরা যার কাছে যতটুক এক্সপেক্ট করা উচিত ততটুক এক্সপেক্ট করতে পারি না। আমরা আরো বেশি এক্সপেক্ট করে বসি।

মানুষটা যতটুক কাছের না, তার অনেক গুন কাছের ভেবে বসি। কিন্তু বাস্তবতা ভাবনা চিন্তা দিয়ে চলে না।

আপনার খারাপ সময়ে যে মানুষটা আপনার সামান্যতম কাছেও ছিলো, আপনি কি সত্যি সেই মানুষটার প্রায়োরিটি লিস্টে ছিলেন?

নাকি শুধুই u guys call each other besti?

Popular Posts