তারপরও আমি তোকে নিয়েই ভাবছি।আমার যে তোকে নিয়েই ভাবতে হবে।আমার সকল ভাবনাতো তোর দখলে।আমি ঠিকই একদিন আমার সকল না বলা কথাগুলি এক দমেই তোকে শুনিয়ে দিব।
তুই কি আমার স্বপ্ন ছিলি?
তুই কী আমার মাঝে একটা কল্পনা?
তোর অস্তিত্বের শেকড়ের মাঝে কী আমারটাও প্রোথিত না?
তুই কি আর ফিরে আসবি না?
নাকি তুই আসলে ছিলিই না কখনো?
“কষ্ট আর একাকিত্ব।
একাকিত্ব আর
কষ্ট।”আমার অসহ্য সঙ্গী।ইদানিং আমার নিজেকে বড্ড অসহায় আর একা মনে হয়।মনে হয় আমার সবকিছু ঘিরে যেন শুধুই কষ্ট আর কষ্ট।এই ব্যাখ্যাহীন,অনন্যসাধারণ কষ্ট আর একাকিত্ব গুলো দেখতে দেখতে আমি ক্লান্ত।দেখতে দেখতে আমি পরিশ্রান্ত।
এই জীবনের কষ্ট আর একাকিত্ব গুলো না পারি আমি ভেঙ্গে ফেলতে,না পারি নতুন কিছু করতে।জীবনটা কি আরেকটু সুন্দর হতে পারতো না?আরেকটু?আমার কাছে জীবনের অপর নাম হল প্রতীক্ষা।
দুঃসহ অন্তহীন প্রতীক্ষা।প্রতিটি সকাল আমার কাছে একটি সীমাহীন কষ্টের শুরু।পথ আমায় হারিয়েছে,নাকি আমি পথ হারিয়েছি।মনে হয় আমি শূন্য।নাকি আমি কখনই ছিলাম না।
আমার জীবনের কোথা থেকে শুরু,কোথা গিয়ে শেষ কিছুই জানিনা আমি।আমার জীবনের সবকিছুই আমার কাছে দুঃস্বপ্নের মতন লাগে।আমার জীবনটাই কি এমন?নাকি মানব জীবনটাই আসলে এমন?
শেষ কবে প্রচন্ড মুগ্ধ হয়েছিলাম তা ভুলে গেছি।হয়ত মানুষের জীবনে একটা সময় আসে,যখন সে আর কোন কিছুতেই মুগ্ধ হয়না।মানুষের জীবনে সব কিছু ভুলা যায় না।তবুও অনেক কিছুই ভুলে থাকার অভিনয় করে যেতে হয়।ছোট্ট এই জীবনে অনেক কিছুই দেখলাম।
দেখলাম মানুষকে ভালবাসার প্রতিদানের বাস্তব চিত্র।
দেখলাম ভালবাসা কি।কী অদ্ভূত একটা জীবন আমার!
হা হা হা!শুধু একটা কথাই বলব,ভালো থাকিস!
আমি আমার মত একলা চলতে চাই।
কেননা সম্পর্ককে আমি ভয় করি এখন ।
#rpst
No comments:
Post a Comment